এই অ্যালবামটি আমার জন্য খুব দারুণ একটা অভিজ্ঞতা : ইমরান

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৪০
 
অনেকদিন পরেই তাহসানের একাধিক গান প্রকাশ পেলো। বিশেষ করে অন্যের সুরে এই প্রথমবারের মতো কোনো অ্যালবাম মুক্তি পেলো।
মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ পেয়েছে সময়ের জনপ্রিয় দুই শিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’।
 
অ্যালবামটির সিডি প্রকাশ করেছে সিডি চয়েস। পাশাপাশি জিপি মিউজিক থেকে শোনা এবং ডাউনলোড করা যাচ্ছে গানগুলো। দুই শিল্পী ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন এতে। সুর ও সংগীতায়োজনে ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’।
IMG0
 
মাত্র এক সপ্তাহেই জনপ্রিয় শীর্ষে উঠে এসেছে এ ‘মন কারিগর’-এর গানগুলো। জিপি মিউজিকে শোনা এবং ডাউনলোডের পাশাপাশি অ্যালবামটির সিডিও বিক্রি হচ্ছে বেশ। প্রকাশকসূত্রে এই তথ্য পাওয়া গেছে। অ্যালবামের গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন।
অ্যালবামটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই অ্যালবামটি আমার জন্য খুব দারুণ একটা অভিজ্ঞতা। তাহসান ভাই ভালো একজন গুণী শিল্পীর পাশাপাশি একজন ভালো মানুষ।
এ প্রসঙ্গে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্নধার মোঃ জহিরুল ইসলাম সোহেল বলেন, সারাদেশের শ্রোতাদের কাছ থেকে এত সাড়া পাবো কখনো ভাবিনি।
 
অ্যালবামটি নিয়ে একটি ভিন্ন ধারার এক্সপেরিমেন্ট করা হয়েছে। ইমরানের সুরে তাহসান গেয়েছেন। সবমিলিয়ে অ্যালবামটির সফলতার ব্যাপারে সকলেই পরিশ্রম করেছেন।’