২০১২ সাল থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জারি থাকা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এই ঘোষণা প্রকাশ করা হয় বলে সিনহুয়া জানিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, রাখাইনের প্রাদেশিক সরকারের প্রতিবেদন অনুযায়ী জনগণের জীবন ও সম্পদের উপর আর কোনও ঝুঁকি নেই বিধায় ওই প্রদেশজুড়ে জারি থাকা জরুরি অবস্থা তুলে নেয়া হল। নতুন সরকার ক্ষমতা নেয়ার চারদিন আগে এই ঘোষণা এলো।
পশ্চিম উপকূলীয় রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে মিয়ানমার সরকার ২০১২ সালের ১০ জুন প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করে।
