বেনাপোলে অজ্ঞান পাটির খপ্পরে ৩ যাত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৩৭
ভারতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও স্বর্ণলঙ্কার খুইয়েছে  তিন যাত্রী।
 
ঢাকা থেকে ঈগল পরিবহনে বেনাপোল যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা বেনাপোলের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। অসুস্থ যাত্রীরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাচিয়া গ্রামের সুরেন পোদ্দারের ছেলে স্বপন (৪০), সুভাস (৫০) ও সুভাসের স্ত্রী কাজল রানী (৪০)।
 
অসুস্থ যাত্রীদের সঙ্গে থাকা আত্মীয় স্বপ্না জানান,  চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে সোমবার রাতে চাঁদপুর থেকে ঈগল পরিবহনে করে রওনা হই। ফেরি ঘাটে পৌঁছার পর পাশের সিটের দুই যাত্রী আমাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে ওই যাত্রীর অনুরোধে স্বপন, কাজল ও সুভাষ গাড়ি থেকে নেমে আখের রস পান করেন। এরপর বাসে ওঠে ঘুমিয়ে পড়েন। গাড়িটি মঙ্গলবার সকালে বেনাপোলে পৌঁছানোর পর তারা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়। এর আগে অসুস্থ তিনজনের কাছ থেকে টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পাটির ওই সদস্যরা।