ঝিকরগাছায় বাসেরচাপায় বাবা-ছেলে নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২০:০০
যশোরের ঝিকরগাছায় বাসেরচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।
 
মঙ্গলবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের হাজেরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেনাপোল বাজার এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৫২) ও তার ছেলে রনি (৩০)। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করেছে।
 
ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমদ জানান, মঙ্গলবার বিকেলে বাবা-ছেলে মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তারা ঝিকরগাছার হাজিরালী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে সাতক্ষীরাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।