নিউজিল্যান্ডের ব্ল্যাক পাওয়ার গ্যাং সদস্যদের সঙ্গে তোলা বিয়ের একটি ছবি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নববিবাহিত সারাহ এবং ম্যাথু ওকি নর্থ আইল্যান্ডের একটি পাহাড়ী এলাকায় গ্যাং সদস্যদের সাথে ছবিটি তোলেন।
ব্ল্যাক পাওয়ার গ্যাংয়ের সদস্যরা শুধু ছবি তুলতে রাজিই হননি, তারা ওই নব দম্পতিকে স্যালুটও দেন।
মাউরি এবং পলেনেশীয় সদস্যদের নিয়ে ১৯৭০-এর দশকে ওয়েলিংটনে প্রতিষ্ঠিত ব্ল্যাক পাওয়ার একটি বিখ্যাত গ্যাং। এই গ্যাংয়ের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে ওই ছবিটির আলোকচিত্রী রেবেকা ইন বলেছেন, গ্যাং সদস্যরা ‘খুব শ্রদ্ধাশীল’ ছিলেন। সূত্র: বিবিসি
