মিসরে বিমান ছিনতাই করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টুইটের মাধ্যমে জানায়, ছিনতাইকারীর নাম সাইফ আলদিন মুস্তাফা। তার পরিহিত সুইসাইড বেল্টেও কোনো বিস্ফোরক ছিল না বলেও জানানো হয়।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকস এনাসতাসিয়া্রসে বলেন, এই ছিনতাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো উদ্দেশ্য ঘটানো হয়নি।
এদিকে ইজিপ্টএয়ারের পক্ষে থেকে বলা হয়, ‘ছিনতাইকারী শরীরে যে বিস্ফোরক বেল্ট বেঁধে রাখার কথা বলে বিমানটি ছিনতাই করেছিল সেটা আসলে ভুয়া।’
মঙ্গলবার সকালে মিশরের অভ্যন্তরীণ রুটের আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটি ছিনতাই হয়। ছিনতাইকারী এমএস ১৮১ ফ্লাইটটিকে সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করে।
নানা নাটকের পর বিমান ছিনতাইয়ের ছয় ঘণ্টার মাথায় ছিনতাইকারী লারনাকার বিমানবন্দরের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে। বিমানের সব আরোহীই অক্ষত অবস্থায় ছাড়া পেয়েছেন।
সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে সেইফ এলদিন মুস্তফা হাত ওপরে তুলে বিমান থেকে বের হয়ে আসেন।
