ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, 'যারা ইসলামের শত্রু, মানবতার শত্রু, স্বাধীনতার ইতিহাস বিকৃতকারী, তাদের এদেশ থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে। এদেশে বিপথগামী মানুষ ধ্বংস হয়ে যাবে।'
তিনি মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার দাপুনিয়ার মাধপুর বটতলায় পাকিস্তানি আর্মির সাথে সম্মুখ সমরে নিহত ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শামসুর রহমান শরীফ বলেন, '১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী কিছু কুলাঙ্গার ছাড়া সবাই ছিল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। মুক্তিযুদ্ধের একটি অধ্যায় শেষ হয়েছে মাত্র। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সেদিনই পূরণ হবে যেদিন দেশের শাসন ব্যবস্থায় সকলের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।'
মুক্তিযোদ্ধা লাবু সরদারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, আবুল কাশেম বিশ্বাস, রশীদুল্লাহ, মোস্তাফিজুর রহমান সেলিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মুজিবুল হোসেন সমাজী, আ. খালেক, আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বক্তব্য দেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৯ মার্চ পাবনা সদর উপজেলার দাপুনিয়ার মাধপুর বটতলায় পাকিস্তানি আর্মির সাথে সম্মুখ যুদ্ধে ১৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। অপরদিকে পাকিস্তানি সেনা মেজর আসলামসহ এক ডজন পাক আর্মি নিহত হয়
