কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২২:৫২
গাজীপুরের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 
উপজেলার নির্বাচনী এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে তাকে এ প্রত্যাহারের আদেশ প্রদান করেন নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ৮টায় তাকে এই প্রত্যাহারের আদেশ দেন ইসি। উপজেলা নির্বাচন অফিস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
এ ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালেহ আহমেদ বলেন, কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের খবর শুনেছি। তবে অফিসিয়ালী এখনও কোন নির্দেশ পায়নি। 
 
ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, `আমার মনটা খুব খারাপ দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আর প্রত্যাহারের ব্যাপারে আমি কিছু জানিন।'