কিশোরগঞ্জে দুর্ঘটনায় শিশু সন্তানসহ বাবা-মা নিহত

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ০৯:৫০
 
কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে বাবা-মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। কটিয়াদি থানার ওসি আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দড়িচারিয়াকোনায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জনব আলী (৫৫), তার স্ত্রী সালমা (৪৫) ও তাদের দেড় বছরের মেয়ে টিনা। তাদের লাশ  কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
 

ওসি সালাম বলেন, রাতে কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যানে করে কিশোরগঞ্জ আসছিল ওই পরিবারটি। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জনব আলী ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ আহত টিনাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সরা তাকেও মৃত ঘোষণা করেন।’