‘বাইক মোড' নিয়ে ফিরছে গ্যালাক্সি জে৩

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১১:২৩
ক’দিন আগে বাজারে এসেছে গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ। ফোন দুটি বাজার সরগরম করে রেখেছে এখনো।  এর মধ্যেই আবার নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে স্যামসাং। সব ঠিক থাকলে মার্চের শেষ দিনেই উন্মোচন করা হবে নতুন স্মার্টফোন জে৩ (২০১৬)।
 
বাইকপ্রেমীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ফোন। এতে থাকবে ‘বাইক মোড' ফিচার, যা বাইকপ্রেমীদের জীবনে নির্বিঘ্নে বাইক চালানোর অনাবিল আনন্দ এনে দেবে।
 
আপনি চালাবেন বাইক। আর নতুন এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে দেখভাল করবে আপনার নোটিফিকেশন, মেসেজ, ফোনকল। যারা আপনাকে ফোন বা মেসেজ করবে তাদের আপনার হয়ে জানিয়ে দেবে, আপনি বাইক চালাচ্ছেন, পরে ফোন করতে।
 
এর মধ্যেই নতুন এই ফোনের বিজ্ঞাপনের টিজার ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ওই বিজ্ঞাপনে রয়েছেন শাহিদ কাপুর।