ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় নজরুল কলেজের গেইটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ঐ বৃদ্ধ। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
