মোবাইল পেমেন্ট সেবায় হুয়াওয়ে

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১২:২৯
চীনভিত্তিক স্মার্টফোন ডিভাইস নির্মাতা হুয়াওয়ে এবার মোবাইল পেমেন্ট চালু করছে। চলতি বছরই এ সেবা চালু হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র- টেলিকম এশিয়া।
 
পেমেন্ট খাতে এবারই প্রথম নাম লেখায়নি হুয়াওয়ে। গত বছরের ডিসেম্বরে অনানুষ্ঠানিকভাবে হুয়াওয়ে পে চীনে চালু হয়েছে। তারপর গত সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা-নীরিক্ষার পর পেমেন্ট সিস্টেম চালু করা হয়।
 
হুয়াওয়ের পেমেন্ট সেবায় আঙুলের ছাপের প্রমাণসাপেক্ষে লেনদেন করতে হবে ব্যবহারকারীদের।
 
চায়না ইউনিয়নপের সঙ্গে অংশীদারিত্বে হুয়াওয়ে পে সেবা গ্রহণ করতে পারবেন চীনে হুয়াওয়ে ব্যবহারকারীরা।
 
স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে, দিন দিন তৃতীয় পার্টির মোবাইল পেমেন্ট লেনদেনের জনপ্রিয়তা বাড়ছে। এতে শাওমি, জেডটিই ও লেনোভোর মতো প্রতিষ্ঠানও খাতটি নিয়ে আগ্রহী হয়ে উঠছে।