তনু হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৩:২৪
 
নাট্য কর্মী তনু হত্যকণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, পঞ্চগড় এম আর সরকারি কলেজ, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
 
IMG0
 
মানববন্ধনে শিক্ষক হাসনুর রশিদ বাবু, মোয়াজ্জেম হোসেন, সৌরভ হোসেন, শিক্ষার্থী ফারজানা চৈতি, তন্বী, তিথি, উর্মি প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।