আনুশকাকে ফিরে পেতে মরিয়া বিরাট

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৩:৪৫
বছরের শুরুতেই ভেস্তে গেলো রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক। এই দুঃসংবাদের সপ্তাহ খানেক গত হতে না হতেই শোনা গেল, দুই দিকে বেঁকে যাচ্ছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পথ। এখনই ছ্যাদনা তলায় বসতে চাইছেন না আনুশকা, কিন্তু এদিকে তর সইছে না ভারতীয় অধিনায়কের, আর এই কারণেই আলাদা হতে চলেছেন তারা। বিচ্ছেদের কারণ হিসেবে এমন উড়ো খবরও উঠে আসল মিডিয়ায়। এর সবই মাস খানেক আগে কথা।
 
এবার শোনা যাচ্ছে, সালমান খানের সঙ্গে সুলতান-এ কাজ করা প্রথমে পছন্দ ছিল না বিরাটেরl আর এই কারণেই মূলত দুরত্ব তৈরি হয় দু’জনের মধ্যেl সূত্র- ইন্ডিয়া ডটকম।
 
তবে দূরে থাকা আর সহ্য হচ্ছে না বিরাটের। নানাভাবে নিজের জীবনে আনুশকাকে ফিরে পেতে চেষ্টা করছেন এই তরুণ-তুর্কি। যে করেই হোক, অনুষ্কাকে ফিরে পেতে চাইছেন বিরাট। এ জন্য দ্বারস্থ হয়েছিলেন আনুশকার ভাইয়ের। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার টুইটার-ইনস্টাগ্রামকে বেছে নিচ্ছেন তিনি। প্রেমিকার মন পেতে এক হাত নিচ্ছেন মিডিয়ার।