'আমরা নওগাঁর ছাত্র-ছাত্রী তনু হত্যার বিচার চাই'- এই স্লোগানে গণজাগরণ মঞ্চের ব্যানারে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপূর ১২টায় গণজাগরণ মঞ্চ নওগাঁ জেলা শাখার উদ্যোগে ঘন্টা ব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গণজাগরন মঞ্চের নেত্রী নাইচ পারভিনের নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক, ছাত্রফ্রন্টের সংগঠক মিম, শিক্ষার্থী অর্ক, নিরব, জান্নাতুন ফেরদৌসি রাকা ও চুমকি।
বক্তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায়।
