মাগুরায় তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:০৯
 
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও সাংস্কৃতিক কর্মী তনু হত্যার প্রতিবাদে, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার দুপুরে শহরের এম আর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। তারা তনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।