মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:৩০
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দের দুর্নীতির মামলার বিচার কার্যক্রম চলতে আইনগত বাধা দূর হয়েছে। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ মামলা বাতিলের আবেদন খারিজ করে  দিয়ে রায় দেয়। 
 
এর ফলে ২০০৭ সালের ১৫ জুলাই শাহবাগ থানায় দায়ের করা দুর্নীতির মামলাটির বিচার কার্যক্রম চলবে। এরই মধ্যে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। দুদকের দায়ের করা এই মামলা বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে  আবেদন করেন মির্জা আব্বাস। হাইকোর্ট  মামলা কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।
 
দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট মামলা বাতিলের প্করশ্মানে জারিকৃত রুল খারিজ করে রায় দেয়। 
 
প্রসঙ্গত, এই মামলায় অপর দুই আসামি হলেন-শিল্পপতি আলী আজগর লবি ও সাবেক সচিব মাহফুজুল ইসলাম।