ইউনিয়ন পরিষদ নির্বাচন

রাজীবপুর একই পরিবারের ৩ ভাইবোন প্রার্থী

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৫:০৬
 
কুড়িগ্রামের রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের দুই ভাই ও এক বোন প্রার্থী হয়েছেন। একই ওয়ার্ডে সদস্য পদে বড় ভাই পর্বত আলী মোড়ক, ছোট ভাই আমির আলী তালা ও বোন ফরিদা ইয়াছমিন তালগাছ প্রতীক নিয়ে প্রচারণায় মেতে উঠেছেন। তিনজনই নিজেদের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
 
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে তিন ভাইবানের প্রার্থিতা নিশ্চিত হওয়া গেছে। এতে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য দুই ভাই ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বোন ফরিদা ইয়াছমিন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এছাড়াও তিন ভাই-বোনের ফুফাতো ভাই কামরুল আলম বাদল ও চাচা গোলাম কিবরিয়া একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এদের মধ্য কামরুল আলম বাদল জাতীয় পার্টি (লাঙ্গল) ও গোলাম কিবরিয়া আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।