'শেখ লুৎফর রহমান বঙ্গবন্ধুকে জাতির জন্য উৎসর্গ করেছিলেন। পিতার উৎসাহে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন অকুতোভয় সাহসী, নির্ভিক, আজ তাই তার মৃত্যু বার্ষিকীতে আমরা স্মরন করি সেই মহান পিতাকে যিনি জাতির মুক্তির জন্য সন্তানকে গড়ে তুলেছিলেন এক অনন্য মানুষ হিসেবে, একজন মহামানব হিসেবে।'- শেখ লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকিতে দোয়া ও মিলাদের পর এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। ইতিহাসের মহানায়ক। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের অনুকরনীয় নেতা কিন্তু তিনি। যে জাতির পিতা হয়েছেন তার পেছনে রয়েছে অনেকের অবদান। বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হলেন তার প্রাণপ্রিয় পিতা শেখ লুৎফর রহমান।
IMG0
উক্ত আলোচনা সভা মিলাদে আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, লিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসু রহমান, মিজানুল ইসলাম মিজু, ডঃ সাজ্জাদ হায়দার লিটন, মাওলানা খলিলুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মোহম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, মেহেদী হাসান, জেসমিন শামীমা নিঝুম, নাসরিন সুলতানা ঝড়া, সহ সম্পাদক মিজানুর রহমান, সুলতানা আক্তার বর্ষা, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, মোহম্মদ আলী মিন্টু, এন আই আহম্মেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খাঁন নিয়ন, সফেদ আসফাক তুহিন, মুক্তাদিউর রহমান শিমুল, নাজমুল হোসেন জুয়েল, এম. কামরুল হাসান লিংকন, সামসুল আরেফিন নাঈম, মোঃ ফিরোজ আহম্মেদ, নাজমুল হুদা ওয়ারেসী চঞ্চল, আশ্রাফুল ইসলাম দুলাল, মোঃ বেলাল হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ ওবায়েদুর রহমান বাদল, এনামুল হক সম্রাট, এমদাদুল ইসলাম প্রমুখ।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
