তনু হত্যার প্রতিবাদে ফেনীতে সমাবেশ

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:৫২
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও  হত্যার প্রতিবাদে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
 
ফেনী শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার চত্বরে বুধবার দুপুরে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের প্রভাষক সালমা আক্তার, আইন বিভাগের প্রভাষক মোহাম্মদ আয়াত উল্লা সহ শিক্ষক-শিক্ষার্থীরা প্রমুখ। বক্তারা অভিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।