আইএসে যোগ দেয়ায় চেষ্টা করায় যুক্তরাষ্ট্রে নারী অভিযুক্ত

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:১৮

আইএসে যোগ দিতে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়া যুক্তরাষ্ট্রের মিসিসিপির এক নারীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। কর্তৃপক্ষ বলেছে সদ্যবিবাহিত জেলিন ইয়ং (২০) গোপনে সিরিয়া যাওয়ার পাঁয়তারা করছিল।

 
একই অভিযোগে এমাসের শুরুতে দোষী সাব্যস্ত হয়েছেন তার স্বামী মুহাম্মাদ দাখলাল্লা (২২)। গত বছরের আগস্টে ইস্তাম্বুলগামী বিমানে ওঠার আগ মুহূর্তে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। ইয়ংকে ২০ বছর জেল খাটতে হতে পারে।
 
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে ইয়ং ইসলাম ধর্ম গ্রহণ করে। সরকারি আইনজীবীরা বলেন, তিনি তার স্বামীকে সিরিয়ায় যেতে উদ্বুদ্ধ করেছিল। সূত্র: বিবিসি