খুলনায় ১৪শ' পিস ইয়াবাসহ জাহাঙ্গীর ওরফে কালু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ছোট বয়রা পূঁজা খোলা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. আমানুল্লাহ জানান, গোপন খবরের সংবাদের তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ছোট বয়রা পূঁজা খোলা এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে পূঁজা খোলা মোড়ের একটি চটপটির দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ওরফে কালুকে গ্রেফতার করা হয়।
এ সময় তার শরীর তল্লাশী করে কোমরে বেল্টের সঙ্গে বিশেষভাবে বেধে রাখা ১শ’ পিস করে ১৪টি প্যাকেটে মোট ১৪শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কালু নগরীর রায়ের মহল পশ্চিম পাড়া এলাকার কালাচাঁন হাওলাদারের ছেলে।
