ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উল্লাপাড়া গ্রামে বজ্রপাতে মোছা. লতিফা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে তিনি বাড়ির পাশ থেকে গরু নিয়ে আসার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লতিফা খাতুন (৪০) ওই এলাকার কৃষক রুখন উদ্দিনের স্ত্রী। এ সময় গরুটিও মারা যায়।
এলাকাবাসী জানায়, বিকেলের দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ে। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ওই গৃহবধূ মারা যান।
