নাইজারে জঙ্গি হামলায় ৬ সেনা নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১০:১১
 
নাইজারে বোকো হারাম জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
নাইজেরিয়া সীমান্ত সংলগ্ন ডিফা নামের একটি শহরের কাছে বুধবার এই হামলা চালানো হয়। দুই সপ্তাহ আগে একই এলাকায় বোকো হারাম জঙ্গিরা এক সেনা গাড়িবহরের উপর হামলা চালালে একজন সেনা নিহত হন।
 
বোকো হারাম মূলত নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী হলেও ইসলামপন্থি এ্ই সংগঠনকে বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে। এদের মধ্যে নাইজারও রয়েছে।
 
নাইজারের সেনাদের উপর হামলার এই ঘটনায় আরো তিন সেনা আহত হয়েছেন। হামলার পরপরই হামলাকারীদের খোঁজে উড়োজাহাজের মাধ্যমে অনুসন্ধান চালানো হয়।