রাজধানীর বংশালে ৬টি আগ্নেয়াস্ত্রসহ তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দবির উদ্দিন (২৪), আবদুল হামিদ (২০), ইফরানুল হাসান পিয়াস (২৬)।
তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও একটি রিবলবার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বলেন, 'বুধবার দিবাগত রাতে বংশালের নবাব ইউসুফ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।'
