বলিউড অভিনেত্রী বিপাশা বাসু ও করণ সিং গ্রোভারের বিয়ে কথা কিছুদিন ধরে শোনা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে সেটি জানা গেল। আগামী ২৯ এপ্রিল বাঙালি রীতিতে বিয়ে করবেন এই জুটি।
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে বিপাশারা বাড়িতেই বিয়ে হবে। ২৮ এপ্রিল হবে মেহেদী অনুষ্ঠান। সেখানে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার মতো তারকাদের আমন্ত্রণ জানানো হতে পারে।
ডিজাইনার রকি এস বিপাশার বিয়ের পোশাক তৈরি করছেন বলে জানা গেছে।
দুই বছর ধরে প্রেম করছেন ৩৭ বছর বয়সী বিপাশা বাসু ও ৩৪ বছর বয়সী করণ সিং। ‘অ্যালন’ ছবিতে জুটি বেঁধে কাজও করেছেন তারা।
এর আগে অভিনেতা ডিনো মরিয়া, জন আব্রাহম ও হারমান বাওয়েজার সঙ্গে প্রেম করেছেন তিনি। অন্যদিকে, এর আগে দুইবার বিয়ে করেছেন করণ। তার আগের দুই স্ত্রী হলো শ্রদ্ধা নিগাম ও জেনিফার উইঙ্গিত।
