গণ মানুষের সাথে মেশার অসাধারণ ক্ষমতার কারণে বিশেষ সুখ্যাতি রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। ছোটখাটো কাজ করে মাঝে মাঝে নিজের সাবলীল অভিব্যক্তির প্রকাশ ঘটাতে বেশ পারদর্শী ট্রুডো।
গত বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পরও তিনি খুব সাধারণ মানুষের মতোই নেচেছেন ভারতীয় গানের সাথে। কানাডার মন্ট্রিলে ইন্ডিয়া-কানাডা অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে নাচা সেই ভিডিও ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছিলো। আবারো আলোচনার মধ্যমণি হলেন জাস্টিন ট্রুডোর। তবে এবার আর নাচ নয়, এবার তাকে নিয়ে আলোচনার মূল বিষয় তার যোগাসন।
একটি টেবিলের ওপর তার ময়ূরাসনে যোগ ব্যায়াম করার একটি ছবি সমপ্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। যদিও এই ছবিটা তিন বছর আগের। তবে প্রধানমন্ত্রীর এই গুণটি যে তাকে পৃথিবীর অন্য সব দেশের সরকার প্রধানদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এনডিটিভি
