জামালপুরে ব্যালট ও সিল ছিনতাই

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১১:৩০
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নে ব্যালট পেপার ও সিল ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সকালে মেঘার পাড়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
এ নিয়ে এক সংঘর্ষ সৃষ্টি হয়। সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে বর্তমানে ওই কেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।