মাদারীপুরে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৩:৪১
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। এগুলো হলো, ছয়না প্রাথমিক বিদ্যালয়, করডি প্রাথমিক বিদ্যালয় ও কুন্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়।
 
বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ  এসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
 
এর আগে সকাল নয়টার দিকে ইউনিয়নের কুন্তিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার এবং চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন। এদের মধ্যে আশংকাজন অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।