জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বালুর চর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ওই ইউনিয়নের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়লে এ সময় রবিউল ইসলাম(৩৫) নামে একজন নিহত হন। এতে করে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
এছাড়া একই ইউনিয়নের মেঘারবাড়ি হাফিজিয়া মাদরাসা ভোট কেন্দ্রে সকাল ১১টায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এসে প্রায় ছয়টি ব্যালট পেপার বই ও সিল ছিনতাই করে নিয়ে যায়। এ সময় পুলিশ তিন রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে। পরে মোবাইল টিম (পুলিশ)এসে পরিস্থিতি শান্ত করে পুনরায় ভোট গ্রহণ শুরু করে।
উল্লেখ্য, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মোট ১১টি ইউনিয়নের মধ্যে সীমানা জটিলতার কারণে ১নং দুরমুঠ ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করেছে হাইকোট।
