ফ্রান্সে লরির ধাক্কায় শরণার্থীর মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১২:৫৭
ফ্রান্সের বন্দর নগরী ক্যালাইসে উপকণ্ঠে এক লরির ধাক্কায় বৃহস্পতিবার আফগানিস্তানের এক অভিবাসী নিহত হয়েছে। তিনি ক্যালাইসের ‘জঙ্গল’ বলে কুখ্যাত ওই শরণার্থী শিবিরে থাকতেন।
 
পাস-ডে-ক্যালাইস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে প্যারামেডিকসরা ২২ বছর বয়সী ওই হতভাগ্য শরণার্থীর কাছে পৌঁছায়। কিন্তু তারা তার প্রাণ বাঁচাতে পারে নি। গত বছরের জুন মাস থেকে ক্যালাইস অঞ্চলে প্রায় ২০ অভিবাসী প্রাণ হারায়। তারা চ্যানেল টানেলের হয়ে ইংল্যান্ডে পৌঁছানোর চেষ্টার সময়ে মারা যায়। এএফপি।