টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১২ নম্বর মির্জাপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারমান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জন করেছেন।
দলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মোস্তাফিজুর রহমান জসীম বলেন, ‘মির্জাপুর ইউনিয়নের ৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোট দিচ্ছেন। প্রশাসনের সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ নির্বাক রয়েছেন। এমন অনিয়মের জন্যই আমি ভোট বর্জন করেছি।’ জোরপূর্বক ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগও করেন তিনি।
এ ব্যাপারে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ বলেন, ‘ভোটের ফলাফল ঘোষণার আগেই সব দলের পুলিং এজেন্টদের সই নেয়া হয়েছে। পরে বিএনপি সমর্থক এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।’
