পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি ভোট কেন্দ্রের বাইরে থেকে ককটেলসহ ৫ যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে থেকে তাদের আটক করা হয়।
ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫টি মোটরসাইকেলে ১০ যুবক ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করেন। এ সময় ৫ জন পালিয়ে যায় এবং অপর ৫ যুবককে বিজিবি আটক করেছে। তাদের কাছে কিছু ককটেল পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
