বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশের চাহিদা মোতাবেক লবণের উত্পাদন করতে হবে। এ জন্য লবণচাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও উত্সাহ প্রদান করতে হবে।’
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সমন্বয় সভা থেকে ভিডিও কনফারেন্স সিসটেমের উদ্বোধন করে কক্সবাজার জেলার জেলা প্রশাসককে এ সকল নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ‘সরকার লবণচাষীদের উত্সাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে। দেশে উত্পাদিত লবণের মান বেশ ভালো।’ মন্ত্রী বলেন, ‘লবণচাষীদের লবণ উত্পাদনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ বিষয়ে কক্সবাজার জেলার জেলা প্রশাসককে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস’া গ্রহণ করতে হবে।’
