বাজিতপুরে এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৩৪
 
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
জানা যায়, কেন্দ্রে ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।