এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩ এপ্রিল

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৪৫
 
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিণল শুরু হবে। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
 
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দিনের প্রথম ভাগের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর একটায়। আর শেষ ভাগের পরীক্ষা দুপুর দুইটায় শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।
 
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।