ফুলবাড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৬

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৪৭
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বোরোকোনা নামক স্থানে যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে ২৬ জন আহত হয়েছেন। 
 
জানা গেছে, এদের মধ্যে আছানুন নেছা (৫৫), খায়রুল ইসলাম (৫০) ও টুটু (৩০) নামের তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, বগুড়া থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি ঘটনার সময় ফুলবাড়ি পৌর এলাকার বোরোকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের বাম পার্শ্বের খাদে উল্টে পড়ে। এতে এ ঘটনা ঘটে।