হিলি সীমান্তে ৫৫ হাজার যৌন উত্তেজক বড়ি জব্দ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৫৪
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার হাকিমপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ৫৪ হাজার ৯০০টি যৌন উত্তেজক  সেনেগ্রা ও নিউসিপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য ১৮ লাখ টাকা।
 
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নান বলেন, ‘উপজেলার ধরন্দা এলাকা দিয়ে একদল চোরাচাকারবারী এসব যৌন উত্তেজক বড়ি নিয়ে দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা ওষুধ ভর্তি দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বড়িগুলো জব্দ করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।  
 
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) পরিচালক মেজর এম আশরাফ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।