'কেন্দ্র দখল ও জাল ভোটের উৎসব চলছে'

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৪:৫৮
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ  (ইউপি) নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির উৎসব চলছে।' বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের যোগসাজসে কেন্দ্র দখল করে সরকার দলীয়রা জাল ভোট প্রদান করছে। অনেক কেন্দ্রে সাধারণ ভোটারদেরকেও কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
 
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদেরকেও বের করে দেয়া হচ্ছে। নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে দেশব্যাপী জোর করে সিল মারার উৎসব চলছে।