মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সামরিক অভিযান শেষ করছে ফ্রান্স। চলতি বছরের শেষ নাগাদ এই অভিযানের সমাপ্তি ঘোষণা করবে দেশটি। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষার যে উদ্দেশ্যে সেনা মোতায়েন করা হয়েছিল তা অনেকটা পূরণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০১৬ সালের শেষ নাগাদ ‘অপারেশন সানগারিস’ সম্পন্ন করার নিশ্চয়তা দেওয়া যেতে পারে। সানগারিস সেনারা মধ্য আফ্রিকায় শান্তি পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন, যদিও ‘সব কাজ সম্পন্ন’ হয়নি।
