মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউপির মাসুরগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে গোলাগুলিতে ১ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। তাকে স্থানীয় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। এর আগে বৃহস্পতিবার বেলা ১২ টায় এই কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর হয়।
স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রেহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রেটির বাইরে সংঘর্ষ হয়। এছাড়া একই সময় শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ও জাপুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
