মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:১৯
মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে  বজ্রপাতে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
 
নিহতরা হলেন অনীক (১৫) ও ফেরদৌস (১৭)। আহত গফুরকে  (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করা অবস্থায় বজ্রপাতে  অনীক ও ফেরদৌস মারা যান। গফুরকে আহতাবস্থায়  মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট বিষয়টি নিশ্চিত করেন।