নিউজিল্যান্ডকে ১৪৪ রানের টার্গেট দিল ওযেস্ট ইন্ডিজের নারীরা

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:৪১
নারীদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। কুপারের ৬১ ও টেলরের ২৫ রানের উপর ভর করে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
 
নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ডিভাইন। আজকের ম্যাচের বিজয়ী দল ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।