বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের ৪৬ লাখ ডলার টাকা ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কমিটির কাছে ফেরত দিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং।
বৃহস্পতিবার তিনি এই টাকা ফেরত দেন। আরও এক কোটি ডলার রয়েছে কিমের কাছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জানায়, কিমের আইনজীবী অ্যাটর্নি ইনোসেনসো টাকা ফেরত দেন।
ব্যাংকের অর্থবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন ইনোসেনসো ফেরার। কিছুক্ষণ পরেই গণমাধ্যমে বিস্তারিত জানাবেন এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া সি বাসায়ে আবাদ।
