ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার বজ্রপাতে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ সময় ২ জন আহত হয়েছেন।
জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শিলাউল গ্রামের নোয়াহাটি মসজিদের মুয়াজ্জিন মো. হান্নান মিয়াসহ (৫৫)৩জন গরুর জন্য বিলে ঘাস কাটছিল। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাতে মো. হান্নান মিয়া ঘটনাস্থলে মারা যান। এ সময় ২জন আহত হয়। নিহত হান্নান মিয়া ওই গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।
