চলে গেলেন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরির লেখক ইমরে কারতেৎস। বৃহস্পতিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারতেৎসের প্রকাশকের বরাত দিয়ে হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমটিআই জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই লেখক।
কারতেৎস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর গণহত্যা থেকে বেঁচে যাওয়া কিশোর। দুটি বন্দি শিবিরে থেকেও তিনি প্রাণে বেঁচে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মুক্তি পান। নিজের সাহিত্যকর্মে নাৎসীদের গণহত্যার সেই ‘সত্যচিত্র’ তুলে ধরায় তাকে ২০০২ সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
বলা হয়, মানবতা কতোটা নিচে নামতে পারে সেই বিষয়টি নাৎসী গণহত্যার চিত্র বর্ণনায় তুলে ধরেছেন কারতেৎস।
