পাকিস্তানে সাত দশক পর খুলল শিখ মন্দির

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৮:৩২
পাকিস্তানের পেশোয়ারে ৭০ বছর পর তিনশো বছরের পুরানো এক শিখ মন্দির। বুধবার এই উপাসনালয় খুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের চেয়ারম্যান সিদ্দিক-উল-ফারুক।
 
তিনি বলেন, ‘আমাদের ধর্ম ইসলাম অন্য সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করার বিধান দিয়েছে।এই মন্দির খুলে দেওয়ায় প্রমাণ হয়, মুসলিমরা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা। সিদ্দিক-উল-ফারুক উপাসনালয়ের উন্নতির জন্য ১ মিলিয়ন ও সর্দার সুরান সিং নামের এক ব্যক্তি ৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। উপাসনালয় ছাড়াও শিখদের জন্য চারটি নগরীতে শবদাহের স্থান ও ১ হাজার কক্ষবিশিষ্ট কোয়ার্টার নির্মাণেরও অনুমোদন দেন সিদ্দিক-উল-ফারুক। ডন