কুমিল্লার বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাখরনগরে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাখরনগর গ্রামের নিউ এইচবিসি ইটভায় কাজ করার সময় বজ্রপাতে ইটভাটার শ্রমিক মো. আলী (২৫) ও আল আমিন (৩০) নিহত হয়েছেন। বজ্রপাতে ওই ইটভাটার একটি টিনের শেডে আগুন ধরে যায়। এ সময় অগ্নিকাণ্ডে ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
