পরীক্ষা কেন্দ্রের ২শ' গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:০৬
২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মহানগরীর কেন্দ্রসমূহের ২শত গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে এই কথা জানানো হয়। ২০১৬ সালের এইচএসসি/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বি.এম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ৩ এপ্রিল হতে অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২শত গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
 
এই আদেশ আগামী ৩ এপ্রিল হতে পরীক্ষা চলাকালীন সময়ে বলবৎ থাকবে বলে জানানো হয়।