মতিঝিলে বাসচাপায় ঢাকা কলেজের ছাত্র নিহত

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:০৮
রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসের চাপায় আরিফুর রহমান (২২) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। ইত্তেফাক মোড়ে ৮নং বাসের চাপায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুর ঢাকা কলেজের একাদশ শেুনউা বিজনেস স্টাডিসের ছাত্র ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায়। তিনি আব্দুল ওয়াদুদের ছেলে। তারা মতিঝিল সোনালী ব্যাংক কোয়াটারে থাকতেন।
 
মতিঝিল থানা পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত হন আরিফুর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেয়া হয়। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।